শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

 আফগানিস্তানের প্রথম মহিলা গভর্নর বন্দি

  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৩.২৯ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

আফগানিস্তানের তালিবানরা কাবুলের দখল নেওয়ার পরেই, দেশ ছাড়েন প্রেসিডেন্ট আরশদ ঘানি। দেশ ছেড়েছেন বহু রাজনীতিকও। অন্যদেশে আশ্রয় নিয়েছেন তাঁরা। এই অবস্থায় তালিবানি জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আফগানিস্তানের প্রথম মহিলা গভর্নরদের একজন সালিমা মাজারি। জেহাদিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন তিনি। তবে শেষ রক্ষা হল না। সূত্রের খবর, তাঁকে বন্দি বানিয়েছে তালিবানরা।

জানা গিয়েছে, কয়েক বছর আগে আফগানিস্তানে তিনজন মহিলা গভর্নর নির্বাচিত হয়েছিলেন। সালিমা মাজারি  তাঁদের মধ্যে একজন। বলখা প্রদেশের ছাহার কিন্ট এলাকা আলিবানদের দখলমুক্ত রাখতে চেয়েছিলেন তিনি। সেজন্য যখন গোটা আফগানিস্তান জুড়ে হানাদারি চালাচ্ছিল জঙ্গি সংগঠনটি, তখন নিজের এলাকার নিরাপত্তার ভার কাঁছে তুলে নিয়েছিলেন সালিমা মাজারি )। তালিবানদের সঙ্গে যুদ্ধে নামতে হাতে তুলে নিয়েছিলেন বন্দুক। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যে এই নির্ভীক মহিলাকেও বন্দি বানিয়েছেন তালিবানরা।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, নিজের পরাক্রমে গত বছর প্রায় ১০০ জন তালিবান সেনাকে আত্মসমর্পন করতে বাধ্য করেছিলেন সালিমা মাজারি।তাঁর নির্ভীক স্বভাবের জন্য প্রশংসাও পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com