সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

আমরা পুলিশের এহেন হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি : মির্জা ফখরুল ইসলাম

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ১.১৭ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের উত্তর, দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা সব বাধা-বিপত্তি উপেক্ষা করে আজ এখানে কর্মসূচি পালন করেছেন,জিয়াউর রহমানের মাজার জেয়ারত করেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ সকাল ১১টার দিকে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে গেলে এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত হন।মির্জা ফখরুল বলেন, আমরা পুলিশের এহেন হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন এ সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে, তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। সেজন্য তারা পুলিশ দিয়ে, লাঠিচার্জ করে, গুলি করে, নির্যাতন করে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে চায়। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে পরাজিত করা সম্ভব হবে।

কতজন নেতাকর্মী আহত হয়েছেন জানতে চাইলে ফখরুল বলেন আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে, চূড়ান্ত হিসাব এখনও আমাদের কাছে নেই। আমরা এখনও হিসাব করে দেখিনি। আমরা সঠিক সংখ্যা জেনে পরে জানাব।

বিএনপির পক্ষ থেকে প্রথম আক্রমণ করা হয়েছে পুলিশের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন   এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, যেখানে পুলিশ অতর্কিত হামলা করেছে। আমরা শান্তিপূর্ণভাবে ফুল দিতে এসেছি। এখানে উসকানির তো প্রশ্নই আসে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com