শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আমেরিকান সেনাসহ বিদেশী সেনারা কাবুলের আন্তর্জাতিক বিমান বন্দরকে রক্ষা করার কাজে নিয়োজিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ১০.২৯ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

তালিবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুল পতনের একদিন পর, হাজার হাজার আমেরিকান সেনাসহ বিদেশী সেনারা কাবুলের আন্তর্জাতিক বিমান বন্দরকে রক্ষা করার কাজে নিয়োজিত রয়েছেন। এসব সেনাদের সেখানে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য নিয়োজিত করা হয়।

প্রতিরক্ষা দপ্তরের একজন ঊর্ধতনো কর্মকর্তা সোমবার  জানান, যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডের প্রধান, জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি রবিবার কাতারে তালিবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হুশিয়ার করে দিয়েছেন যে জঙ্গি গ্ৰুপটি তাদের বিশাল উদ্ধার অভিযানে হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী আত্মরক্ষামূলক ব্যবস্থা নেবে।

হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়েতে জনগণ ভীড় জমালে কতিপয় সেনার কাবুল আগমন বিলম্বিত হয় বলে জানিয়েছেন প্রতিরক্ষা কর্মকর্তারা। তারা বলেন, রানওয়ে এখন উন্মুক্ত এবং ঐ সেনাদলবাহী বিমান অবতরণ করেছে।

যুক্তরাষ্ট্র স্থল নিরাপত্তা ও উদ্ধার কাজে সহায়তার জন্য ৬০০০ সদস্যের সেনাবাহিনী অনুমোদন করেছে, যে সংখ্যা মে মাসে সেনা প্রত্যাহার শুরু হওয়ার সময় সে দেশে আমেরিকান সেনা সংখ্যার চাইতে দ্বিগুনেরও বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com