শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগানিস্তানের কাবুলে আতঙ্কের মধ্যে হাঁপাতে হাঁপাতে রাস্তায় দৌড়া চ্ছিলেন চিত্র পরিচালক

  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ৮.৫২ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

ঘটনাস্থল কাবুল আতঙ্কের মধ্যে হাঁপাতে হাঁপাতে রাস্তায় দৌড়াচ্ছিলেন চিত্র পরিচালক সাহারা করিমি। সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। নাহ, কোনও সিনেমার দৃশ্য নয়, এটাই এখন কাবুলের বাস্তবতা। আফগানিস্তানের  রাজধানীর কাবুল এখন তালিবানদের দখলে। আর তারপর থেকে সেখানকার পরিস্থিতি ক্রমাগত ভয়ঙ্কর হয়ে উঠেছে। তারই দৃশ্য উঠে এসেছে  চিত্র পরিচালক সাহারা করিমির ইনস্টাগ্রামে। নিমেষে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

গত সপ্তাহেই কাবুল শহরে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছিল। আর এখন তাঁরা তাঁদের জীবনের জন্য পালিয়ে বেড়াচ্ছেন। দেখতে হৃদয়বিদারক কিন্তু বিশ্ব কিছুই করছে না,” পরিচালক সাহারা করিমির ভিডিয়ো টুইটারে শেয়ার করে রবিবার এমনটাই ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের সাংবাদিক মাসিহ আলিনেজাদ।

প্রসঙ্গত, চিত্র পরিচালক সাহারা করিমি ই প্রথম মহিলা যিনি আফগান চলচ্চিত্রের ডিরেক্টর জেনারেল  নির্বাচিত হয়েছেন রবিবার তালেবানরা রাজধানীতে প্রবেশের সঙ্গে শহরে কী পরিস্থিতি তৈরি হয়েছে তারই একটি ভিডিও পোস্ট করেছে সাহারা করিমি। আর এই ভিডিয়োর সঙ্গে চিত্র পরিচালক করিমি গোটা বিশ্বের সকল চলচ্চিত্র সম্প্রদায়ের কাছে কিছু আবেদন করেছেন। ভিডিয়োটি টুইটারে শেয়ার করে সাহারা করিমি জানান, তিনি ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন, ব্যাঙ্ক বন্ধ, সেটি উচ্ছেদ করা হয়েছে। গোটা বিশ্বের উদ্দেশ্যে তাঁর বার্তা “আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে এটি ঘটেছে, কারা এটা ঘটিয়েছে। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করুন। এই বিশাল বিশ্বের মানুষের উদ্দেশ্যে আমি আবারও বলছি, দয়া করে চুপ থাকবেন না, ওরা আমাদের হত্যা করতে আসছে।

এদিকে ইতিমধ্যেই কঠিন পরিস্থিতিতে তালিবানদের হাত থেকে প্রাণে বাঁচতে কাবুল বিমানবন্দরে কাতারে কাতারে মানুষ ভিড় করেছেন।  দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। পার্শ্ববর্তী তাজাকিস্তানে তিনি আশ্রয় নিয়েছেন বলে খবর। প্রেসিডেন্টের প্রসাদের দখল নিয়েছে জেহাদিরা। তালিবান এক নেতা জানিয়েছেন, শীঘ্রই আফগানিস্তান ইসলামিক আমিরশাহি ঘোষণা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com