শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগান প্রেসিডেন্টের প্রাসাদে বিজয় উৎসব তালিবানের, অস্ত্র নিয়েই চলল ভূরিভোজ

  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ৮.০৯ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট থাকাকালীন আশরফ গনিকে অনেক বারই সুদৃশ্য ওই সোফাসেটে বসে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে। রবিবার রাতে তার উপর পা তুলে বসে ছিলেন এক তালিবান কমান্ডার।

কাবুলে আফগান প্রেসিডেন্টের সরকারি বাসভবনের বিশাল ‘লন’ আর ‘পাবলিক হল’-এর ইতিউতি তখন ছড়িয়ে-ছিটিয়ে ভোজে বসেছেন তালিবান যোদ্ধারা। কেউ চেয়ারে, কেউ সোফায়, কেউ বা মাটিতে বিছানো গালিচার উপর। অনেকের হাতেই তখনও স্বয়ংক্রিয় রাইফেল বা রকেট লঞ্চার।

তালিবান-ঘনিষ্ঠ পশ্চিম এশিয়ার একটি সংবাদমাধ্যম আফগান প্রেসিডেন্টের বাসভবনে তালিবান উৎসবের বেশ কিছু ভিডিয়ো ফুটেজ এবং ছবি প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে এমনই সব দৃশ্য। পদত্যাগী প্রেসিডেন্ট গনি রবিবার সকালেই রাজধানী কাবুল ছেড়ে প্রতিবেশী দেশ তাজিকিস্তানের পালিয়ে যান। বিকেলের মধ্যেই তাঁর প্রাসাদ চলে আসে তালিবানের দখলে। এরপর সেখানে শুরু হয় দফায় দফায় বিজয় উৎসব।
উনবিংশ শতকে আফগান শাসক আব্দুর রহমান খানের জমানায় তৈরি ‘আর্গ’ নামের ওই প্রাসাদ পরবর্তীকালে আফগান প্রেসিডেন্টদের সরকারি বাসভবনে পরিণত হয়। প্রায় ৩৪ হেক্টর (৮৩ একর) জমির উপর গড়ে ওঠা ওই প্রাসাদ রক্ষার দায়িত্বে ছিল আফগান ‘আর্মি কমান্ডো ইউনিট কোর’-এর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হাজার খানেক সেনা। কিন্তু গনির ইস্তফার পর ‘উধাও’ হয়ে যায় সেই বাহিনী। কার্যত বিনা বাধায় প্রেসিডেন্টের প্রাসাদের দখল নেয় তালিবান বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com