শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগানিস্তানে উদ্ধার অভিযানে প্রেসিডেন্ট বাইডেন অতিরিক্ত সেনা পাঠাচ্ছেন

  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ১২.৫৪ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

শনিবার প্রেসিডেন্ট বাইডেন গত সপ্তাহে, আফগানিস্তানের উদ্ধার তৎপরতায় ৩০০০ সেনা অনুমোদনের পর, আরো অতিরিক্ত ১০০০ সেনা অনুমোদন করেছেন| তালিবানের রাজধানী প্রবেশের আগে, এসব সেনা যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের উদ্ধারে সহায়তা দেবে| বাইডেনের এই ঘোষণা আসে, যখন, গত সপ্তাহে ৩৪টি প্রাদেশিক রাজধানীর ২৫টি তালিবানের দখলে চলে যায়|

চমকপ্রদ অভিযান চালিয়ে শনিবার, তারা উত্তরাঞ্চলীয় চতুর্থ সর্ববৃহৎ শহর মাজার এ শরীফ, জালালাবাদ ও কাবুলের বাইরে কতগুলি শহর দখল করে নেয়| তাদের অগ্রাভিযান, কাবুলের ওপর অত্যাসন্ন হামলার আশংকা বৃদ্ধি করেছে, যখন পশ্চিমি দেশগুলি তাদের নাগরিকদের সরিয়ে নিতে এখন হিমশিম খাচ্ছে|

হোয়াইট হাউজ থেকে বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেনের উক্তি দিয়ে বলা হয়, তিনি বলেছেন, আমরা দোহায় তালিবান প্রতিনিধিদের জানিয়েছি, তাদের তরফে এমন কোন পদক্ষেপ, যা যুক্তরাষ্ট্রের কোনো সদস্য বা মিশনের প্রতি হুমকি হতে পারে, তা দ্রুততা এবং শক্ত যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিরোধের মুখে পড়বে|

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, বৃহস্পতিবারের মধ্যে ৫০০০ আমেরিকান সেনা কাবুলে এসে পৌঁছাবে| প্রেসিডেন্ট বাইডেন, উদ্ধার মিশনে যোগ দিতে ৩০০০ সেনাদের নির্দেশ দিয়েছেন| এর মধ্যে ১০০০ সেনা ইতিমধ্যেই কাবুলে এসে পৌঁছেছে | শনিবার, ৮২তম এয়ারবর্ন থেকে যুক্ত হচ্ছে অতিরিক্ত আরো ১০০০ সেনা|

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com