শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগানিস্তানে স্থিতি প্রতিষ্ঠায় পাকিস্তানের সঙ্গে তার দেশও প্রয়াস চালাবে : এরদোয়ান

  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ১২.৩১ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান রবিবার বলেছেন, আফগানিস্তানে তালিবানের আক্রমণাত্মক অগ্রগতির প্রেক্ষিতে সে দেশে স্থিতি প্রতিষ্ঠায় পাকিস্তানের সঙ্গে তার দেশও প্রয়াস চালাবে, যাতে ক্রমবর্ধমান শরণার্থীর ঢল ঠেকানো যায়।

আফগানিস্তানে স্থিতি প্রতিষ্ঠা ও আফগানিদের দেশ ছাড়া থামাতে আন্তর্জাতিক প্রয়াস চালানোর আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন আফগানিদের মধ্যে ইরান হয়ে তুরস্ক যাওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে নৌবাহিনীর এক অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন তালিবানদের কাবুল দখলের প্রাক্বালে আফগানিস্তানে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এই পরিস্থিতিতে তুরস্ক সকল ধরণের প্রচেষ্টা চালাবে বলে মন্তব্য করে তিনি বলেন তুরস্ক ও পাকিস্তানের যৌথভাবে সহায়তা করা দরকার। তবে তিনি কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণ এবং ব্যবহার করার তুরষ্কের প্রস্তাবে কোনো পরিবর্তনের কথা বলেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com