শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগানিস্তানে আল কায়দা’র পুনরুত্থান হতে পারে বলে হুঁশিয়ারি: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ১০.১৪ এএম
  • ২১৪ বার পড়া হয়েছে

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী,বেন ওয়ালেস শুক্রবার হুশিয়ার করে দেন যে, আফগানিস্তান একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং দেশটিতে আল কায়দা’র পুনরুত্থান হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম, স্কাই নিউজ’এ তিনি বলেন, “আমি অত্যন্ত বিচলিত যে ব্যর্থ রাষ্ট্রগুলি এ ধরণের লোকজনদের জন্য চারণ ক্ষেত্রে পরিণত হতে পারে।

এর কয়েক ঘন্টা আগে, ওয়ালেস ঘোষণা করেন যে, ব্রিটেন ৪০০০ ব্রিটিশ নাগরিক এবং প্রায় ২০০০ আফগান, যারা ব্রিটিশ সামরিক বাহিনীকে সহায়তা দেয়ার জন্য মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন, তাদেরকে উদ্ধারের জন্য কাবুলে যোদ্ধৃ প্যারা ট্রুপার্স পাঠাবে।

ব্রিটেনের এই সেনা মোতায়েনের অর্থ, নেটো বাহিনী গত মাসে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়, তাদের যে সেনা সংখ্যা ৭৫০ এ ছিল, এখন তাই থাকবে।

বৃহস্পতিবার কর্মকর্তারা আরও ঘোষণা করেন যে, ব্রিটিশ দূতাবাসকে কথিত গ্রিন জোন থেকে রাজধানীর উপকণ্ঠে সরিয়ে নেয়া হবে। নিরাপত্তা প্রধানরা মনে করছেন, সেটি হতে পারে আরো নিরাপদ গোপন একটি স্থানI দূতাবাসের কর্মী সংখ্যা ন্যূনতম করা হবে এবং তারাশুধুমাত্র উদ্ধারের জন্য নির্ধারিত আফগান জনগণের ব্রিটিশ ভিসা’র আবেদনপত্র বাছাই করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com