শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রাশিয়ায় ১৬ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার

  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১, ১.১৯ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

রাশিয়ার পূর্বদিকের কামচাটকা পেনিনসুলা এলাকায় ১৬ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে । স্থানীয় সূত্রে খবর, ৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ সাত জন। তাঁদের খোঁজ চলছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কামচাটকা পেনিনসুলা এলাকার দক্ষিণের একটি লেকের কাছে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। Vityaz-Aero কোম্পানির ওই কপ্টারটিতে ছিল ১৩ জন যাত্রী এবং ৩ জন ক্রিউ সদস্য। মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে পর্যটন নিয়ে যাচ্ছিল বিমানটি। তখনই দুর্ঘটনাটি ঘটে।

মস্কো থেকে ৬ হাজার কিলোমিটার পূর্বে এবং আলাস্কা থেকে ২ হাজার কিলোমিটার পশ্চিমে অবস্থিত কামচাটকা পেনিনসুলা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে খুব প্রিয়। এই প্রথম নয়, আগেও কামচাটকা পেনিনসুলা এলাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেছে। জুলাই মাসেই ২৮ জন পর্যটককে নিয়ে সেখানে ভেঙে পড়ে আন্তোনভ An-26 টুইন ইঞ্জিন বিমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com