শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

হ্যাকাররা ৬০ কোটি ডলার ক্রিপ্টোকারেন্সি চুরি করে নিল

  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১, ১২.৩৫ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় মাপের চুরির ঘটনা ঘটল। ৬০ কোটি ডলার ক্রিপ্টোকারেন্সি চুরি করে নিল হ্যাকাররা। টুইট করে এমনটাই দাবি করেছে ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফারিং সংস্থা পলিনেটওয়ার্ক।

হ্যাকারদের উদ্দেশে পলিনেটওয়ার্কের তরফে টুইট করে জানানো হয়, যে টাকা তারা চুরি করেছে তার পরিমাণ বিপুল। ক্রিপ্টো কমিউনিটির হাজার হাজার সদস্যের বিনিয়োগ রয়েছে সেখানে। এই টাকা যদি তারা না ফেরায় তা হলে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছে পলিনেটওয়ার্ক।

তবে ২৬ কোটি ডলার ক্রিপ্টোকারেন্সি পলিনেটওয়ার্ককে ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করেছে ব্লকচেন ফরেন্সিক সংস্থা চেনএলিসিস এবং ক্রিপ্টো ট্র্যাকিং সংস্থা এলিপটিক। এই দুই সংস্থা একটি মেসেজ শেয়ার করেছে। সেখানে এক ব্যক্তি নিজেকে হ্যাকার বলে দাবি করে বলেছেন, নিরাপত্তায় যে কতটা ফাঁক রয়েছে সেটা দেখাতেই তিনি এ কাজ করেছেন। তবে তিনি এই টাকার প্রতি আগ্রহী নন। তা ফেরত দিয়ে দেবেন। শুধু নিরাপত্তার ফাঁক দেখাতেই এ কাজ করেছেন বলে দাবি ওই ব্যক্তির।

তবে এই হ্যাকারকে চিহ্নিত করা যায়নি। আদৌ এটি কোনও হ্যাকারের বার্তা কি না তারও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

২০১৮-তে ৫৩ কোটি ডলার ডিজিটাল কয়েন চুরি গিয়েছিল টোকিয়োর কয়েনচেক নামে একটি সংস্থার। সেটি ছিল এত দিন পর্যন্ত সবচেয়ে বড় মাপের চুরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com