বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনাসভা ও সেলাই মেশিন বিতরণ

  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১, ৩.৫৬ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কেন্দ্রিয় আলোচনাসভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণ প্রাপ্ত ৬ জনের দুস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কানিজ আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাফিউল ইসলাম প্রমুখ।

এসময় কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান নবিউল ইসলাম, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মাস্টারসহ উপজেলা সকলস্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com