বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মাহবুব তালুকদার তার অবস্থানে থেকে এ ধরনের কথা বলা আত্মপ্রবঞ্চনা: তথ্যমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ৫.৫৪ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার তার ব্যর্থতার যেসব কথা বলছেন তার পদত্যাগ করে কথা বলা উচিত ছিল তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন।
তিনি বলেন, মাহবুব তালুকদার তার পদে (অবস্থানে) থেকে এ ধরনের কথা বলা আত্মপ্রবঞ্চনা।
মন্ত্রী আজ সচিবালয়ে তার দফতরে রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশন সংস্কার এগুলো আওয়ামী লীগের দাবির ভিত্তিতেই হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের দাবির প্রেক্ষিতে ছবিযুক্ত ভোটার তালিকা হয়েছে। নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনেও অনেক সংস্কার হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যুগের এবং সময়ের প্রয়োজনে এ সংস্কার যেকোন সময়ই হতে পারে।
ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে যেসব সিটি কর্পোরেশন এবং অন্যান্য নির্বাচন হয়েছে তার সব ক’টি সুষ্ঠু ও অবাধ হয়েছে।
মন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন হয়েছে বলেই বিএনপির প্রার্থী অনেক স্থানে জয়লাভ করেছে। সিটি কর্পোরেশন নির্বাচনও অবাধ ও সুষ্ঠুভাবে হবে বলেও আমার দৃঢ় বিশ্বাস। কারণ, ইসি অত্যন্ত সুষ্ঠু ও স্বাধীনভাবে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com