সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি: “বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিনটি উপলক্ষ্যে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরনসহ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নানা কর্মসূচির আয়োজন করে। রবিবার কর্মসূচির প্রথমেই উপজেলা অডিটোরিয়ামে বঙ্গমাতা প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান, যুব কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আকতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ, পরিষদের অন্যান্য কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।