শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ম্যানিলায় করোনা ঠেকাতে আবারও লক ডাউন

  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১, ১১.৪৬ এএম
  • ২১১ বার পড়া হয়েছে

অত্যন্ত আগ্রাসী ডেল্টা ভ্যারিয়েন্ট’র বিস্তার রোধে, হাসপাতালগুলির ওপর চাপ কমাতে এবং অর্থনৈতিক কর্মকান্ড অচল হওয়া থেকে মুক্তি পেতে, ফিলিপিন্স’এর রাজধানী ম্যানিলাতে শুক্রবার আবারও লক ডাউন জারি করা হয়েছে।

জাতীয় রাজধানীর এলাকাজুড়ে যেখানে ১ কোটি ৩০ লক্ষের অধিক লোকের বসবাস, পুলিশ তল্লাশি চৌকি বসিয়েছে এবং ছদ্মবেশে পুলিশ গাড়িগুলি পরীক্ষা করে দেখেছে যাতে এটা নিশ্চিত করা যায় যে শুধুমাত্র অত্যাবশ্যকীয় কাজে লোকজন বেরিয়েছেন। সেখানে গাড়ির দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

বিশেষজ্ঞরা হুশিয়ার করে দিয়েছেন জনাধিক্যপূর্ণএই রাজধানীতে বিধিনিষেধ কড়াকড়ি ভাবে আরোপিত না হলে, ডেল্টা ভ্যারিয়েন্ট’র আগ্রাসী সংক্রমণ, স্বাস্থ্য পরিষেবাকে অচল করে দিতে পারে।

গত সপ্তাহে ঘরে থাকার যে নির্দেশ বৃহস্পতিবার নাগাদ বাড়ানো হয়েছিল, তাতে অন্তর্ভুক্ত হবে পার্শ্ববর্তী লাগুনা প্রদেশI ফিলিপিন্স’এর অন্যান্য অঞ্চল যেখানে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, সেখানেও বিধিনিষেধ জোরদার করা হয়েছে।

সাম্প্রতিকসপ্তাহগুলিতে ফিলিপিন্সে ৩৩০টির বেশি সংক্রমণ শনাক্ত করা হয়েছে এবং আশংকা করা হচ্ছে ডেল্টা প্রকরণ হয়তোবা অন্যান্য পার্শ্ববর্তী দেশের মত, এই এ দেশটিকেও লণ্ডভণ্ড করে দিতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com