শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

সন্দেহভাজন ড্রোন হামলায় ইরানের উপর প্রতিশোধ নেওয়ার আহ্বান ব্রিটেনের শীর্ষ জেনারেলের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ৭.৩৭ এএম
  • ২২৭ বার পড়া হয়েছে

ব্রিটেনের শীর্ষ সেনাধ্যক্ষ জেনারেল নিক কার্টার বুধবার বলেছেন, পশ্চিমা শক্তিগুলোর উচিত গত সপ্তাহে একটি তেলের ট্যাংকারের ওপর সন্দেহভাজন ইরানি ড্রোন হামলার জবাব দেয়া। অন্যথায় তেহরানের সাহস বেড়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। ওই হামলায় একজন ব্রিটিশ নিরাপত্তা রক্ষী এবং জাহাজের রোমানিয়ান ক্যাপ্টেন মারা যায়।

বিবিসি’র সঙ্গে কথা বলতে গিয়ে ব্রিটিশ ডিফেন্স স্টাফ প্রধান কার্টার বলেন: যদি উপসাগরীয় এলাকায় প্রতিরোধ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা না হয়, তাহলে ইরানের আক্রমণ এবং ‘ভুল হিসাবের’ ঝুঁকি বেড়ে যাবে। তিনি বলেন, মূলতঃ আমাদের যা করতে হবে, তা হলো ইরানকে তার অত্যন্ত বেপরোয়া আচরণের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা।

ইরান ওমান উপকূলে এমভি মার্সার স্ট্রিটের ওপর ২৯ জুলাই-এর ড্রোন হামলার সাথে জড়িত থাকার কথা জোরালোভাবে অস্বীকার করেছে। জাপানের মালিকানাধীন জাহাজটি লন্ডন ভিত্তিক ফার্ম জোডিয়াক মেরিটাইম দ্বারা পরিচালিত। সেটির মালিক ইসরায়েলি ধনকুবের ইয়াল ওফের।

ব্রিটিশ সরকার এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইরানকেই ওই ড্রোন হামলার জন্য দায়ী করেছে। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী ডোমিনিক র‌্যাব এটিকে “বেআইনি এবং উদাসীন” বলে অভিহিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com