শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

যুক্তরাষ্টের ভার্জিনিয়ায় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের বাইরে সহিংসতার ঘটনায় ২জনের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১, ১১.৪৬ এএম
  • ২২৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্টের ভার্জিনিয়ায় অবস্থিত মার্কিন প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়ের বাইরে একটি ট্রানজিট সেন্টারে সহিংসতার ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

সশস্ত্র হামলার সময় ছুরিকাঘাতে পেন্টাগনের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজন সন্দেহভাজন গুলিবিদ্ধ হয়ে  ঘটনাস্থলেই মারা যায়।

বার্তা সংস্থা এপি জানায়, মঙ্গলবারের সহিংসতাটি একটি মেট্রো বাস প্ল্যাটফর্মে ঘটে যা পেন্টাগন ট্রানজিট সেন্টারের অংশ।
পেন্টাগন নিরাপত্তা বাহিনী প্রধান উড্রো জানান, সকাল সাড়ে ১০ টার দিকে বাস প্ল্যাটফর্মে এক পুলিশ কর্মকর্তা আক্রমণের শিকার হলে মার্কিন সামরিক বাহিনীর সদর দপ্তর পেন্টাগন সাময়িকভাবে লকডাউন করা হয়। তিনি আরও জানান, হামলার সময় গোলাগুলিতে দুইজন আহত হয় ।
নিরাপত্তা বাহিনীর তথ্য মতে, হামলাকারী সাবেক মেরিন সদস্য এবং জর্জিয়ার স্থায়ী বাসিন্দা অস্টিন উইলিয়াম ল্যাঞ্জ (২৭)। মেরিন সদস্য হিসেবে যোগ দেওয়ার মাত্র কয়েক মাসের মাথায় তাকে অব্যাহতি দেওয়া হয় । তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাসহ ও মাদকগ্রহণের অভিযোগও রয়েছে। বার্তা সংস্থা এপি তাদের প্রতিবেদনে জানায়, আদালত তাকে মানসিক চিকিৎসা করার পরামর্শ দিয়েছিল।

তবে কি কারণে ল্যাঞ্জ এই হামলা চালায় সে বিষয়ে নিশ্চিত নয় মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো। এ বিষয়ে গভীর তদন্ত চলছে বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com