শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

 আফগানিস্তানের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ

  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১, ৭.৪৮ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে

আফগান রাজধানীর প্রাণকেন্দ্র মঙ্গলবার রাতে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে এবং তারপর সুরক্ষিত গ্রীন জোনে গুলির শব্দ শোনা যায় ।

রাত ৭টা ৫৪ মিনিটে খুব জোরে শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর গোলাগুলির শব্দ শোনা গেছে।

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লাহ খান মোহাম্মাদির বাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। সে সময় মন্ত্রী বাড়িতে ছিলেন না এবং তার পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

হামলার পর জেনারেল তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করেন।

প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লাহ খান মোহাম্মাদ বলেন,চিন্তা করবেন না। সবকিছু ঠিক আছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে কয়েকভাবে এই হামলা হয়েছে, প্রথমে গাড়ি বোমা বিস্ফোরণের মাধ্যমে, এবং তার পরপরই প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে কয়েকজন বন্দুকধারী ঢোকার চেষ্টা করে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মীরওয়াইস স্টানিকজাই সাংবাদিকদের বলেন, শেরপুর নামক একটি এলাকাতে হামলা হয়েছে, এটি ওয়াজির আকবর খান নামক অভিজাত এলাকার কাছে অবস্থিত। কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা এবং সংসদ সদস্য এই এলাকায় থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছিল। বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে আকাশে ধোঁয়া উঠছে। ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি দ্রুত ঘিরে ফেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com