রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

চলমান কঠোর বিধিনিষেধ ৫ দিন বাড়িয়ে আগামী ১০ই আগস্ট পর্যন্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৩.৪৩ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

করোনার সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ আরও ৫ দিন বাড়িয়ে আগামী ১০ই আগস্ট পর্যন্ত করেছে সরকার। আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে গণপরিবহন চালু, সরকারি-বেসরকারি অফিস-আদালত, দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ১১ই আগস্টের পর ভ্যাকসিন ছাড়া কেউ মুভমেন্ট করলে শাস্তির মুখোমুখি হতে হবে। অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। ১৪ হাজার কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। আইন না করলেও অধ্যাদেশ জারি করে হলেও শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হবে।

তিনি বলেন, ১১ই আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে। ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে।

১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধের সময়ের মতো চলবে, ১১ তারিখ থেকে খুলবে অফিস।

উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে ঈদুল আজহার পর ২৩শে জুলাই থেকে ৫ই আগস্ট মধ্য রাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com