সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ইয়েমেনের তেল বহনকারী ট্যাংকার আটক করেছে সৌদি আরব

  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ৫.০০ পিএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

ইয়েমেনের জন্য তেল বহনকারী আরেকটি ট্যাংকার আটক করেছে সৌদি আরব। ইয়েমেনের জাতীয় তেল কোম্পানি এ খবর জানিয়ে বলেছে, জ্বালানী তেলবাহী ট্যাংকারটি ইয়েমেনের আল-হুদায়দা বন্দরে যাচ্ছিল।

ওই কোম্পানি এক বিবৃতিতে বলেছে, এ নিয়ে সৌদি আরব এ পর্যন্ত ইয়েমেনের আটটি তেল ট্যাংকার আটক করল এবং এসব ট্যাংকারে মোট ৮৮ হাজার টন অকটেন এবং এক লাখ ২৮ হাজার টন ডিজেল ছিল।

কোম্পানির বিবৃতিতে আরো বলা হয়েছে, আটক প্রত্যেকটি ট্যাংকারের কাছে ইয়েমেনের বন্দরে নোঙর করার জন্য জাতিসংঘের অনুমতিপত্র ছিল।

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। এতে দেশটির হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। এবার ইয়েমেনের সাধারণ নাগরিকদের দুঃখ-কষ্ট আরো বাড়ানোর লক্ষ্যে সেদেশ অভিমুখী তেল ট্যাংকার আটকের নীতি গ্রহণ করেছে রিয়াদ।

ইয়েমেনের ওপর সৌদি আরবের কঠোর অবরোধের কারণে দেশটিতে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘ বলেছে, ইয়েমেন ভয়াবহ মানবিক সংকট মোকাবিলা করছে। -পার্স টুডে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com