সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে নেমে গেল বাংলাদেশ

  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৩৮ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। এই হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে নেমে গেল টাইগাররা। দুর্দান্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠেছিলো বাংলাদেশ। ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট ছিলো টাইগারদের। প্রথম টেস্ট হেরে পয়েন্ট ও চতুর্থ স্থান হারিয়েছে টাইগাররা। ৭ ম্যাচে ৩ জয় ও ৪টি হারে ৩৯.২৯ শতাংশ পয়েন্ট আছে বাংলাদেশের।
বাংলাদেশ চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে নেমে যাওয়ায় উন্নতি হয়েছে শ্রীলংকা ও ইংল্যান্ডের। ৭ ম্যাচে শ্রীলংকার ৪২.৮৬ এবং ১৬ ম্যাচে ইংল্যান্ডের ৪২.১৯ শতাংশ পয়েন্ট আছে।
বাংলাদেশের বিপক্ষে জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো ভারত। ১০ ম্যাচে ৭ জয়, ২ হার ও ১টি ড্রতে ৭১.৬৭ শতাংশ পয়েন্ট আছে টিম ইন্ডিয়ার।
বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিল :
দল ম্যাচ জয় হার ড্র শতকরা পয়েন্ট
ভারত ১০ ৭ ২ ১ ৭১.৬৭
অস্ট্রেলিয়া ১২ ৮ ৩ ১ ৬২.৫০
নিউজিল্যান্ড ৬ ৩ ৩ ০ ৫০.০০
শ্রীলংকা ৭ ৩ ৪ ০ ৪২.৮৬
ইংল্যান্ড ১৬ ৮ ৭ ১ ৪২.১৯
বাংলাদেশ ৭ ৩ ৪ ০ ৩৯.২৯
দক্ষিণ আফ্রিকা ৬ ২ ৩ ১ ৩৮.৮৯
পাকিস্তান ৭ ২ ৫ ০ ১৯.০৫
ওয়েস্ট ইন্ডিজ ৯ ১ ৬ ২ ১৮.৫২

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com