সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভারতের আসাম-মেঘালয় রাজ্যের সীমান্ত ৫ বাংলাদেশি আটক

  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৯.২২ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

ভারতের আসাম-মেঘালয় রাজ্যের সীমান্ত এলাকা থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। সোমবার (১৬ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে তোলা হয়।

এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) সীমান্তের দক্ষিণ মানকাচর জেলার মিরজুমলা রোডে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়। জানা গেছে, এদিন রাতে বাংলাদেশ থেকে মেঘালয় রাজ্যের দালু বর্ডার হয়ে তারা ভারতে প্রবেশ করে। পরে টেম্পোতে করে মেঘালয় থেকে মানকাচর শহরের দিকে যাওয়ার সময় টেম্পোসহ ওই পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজন নারী ও দু’জন পুরুষ রয়েছেন।

আসাম-মেঘালয় সীমান্তে আটককৃত বাংলাদেশিরা হলেন, আকাশ হোসেন, সফিকুল মণ্ডল, সাবিনা আফতাম, শান্তা বেগম ও পিংকি আখতার। এদিকে অবৈধ অভিবাসন প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আসাম-মেঘালয় সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মানকাচার পুলিশ।

এই পাঁচ বাংলাদেশি নাগরিক ছাড়াও তাদের পরিবহনকারী টেম্পো চালককেও আটক করেছে পুলিশ। চালক আখিরুল ইসলাম মানকচর থানার পেসারকান্দি গ্রামের বাসিন্দা। দক্ষিণ সালমারা মানকাচর জেলার পুলিশ সুপার মানকাচর থানায় পৌঁছে আটককৃত বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বলে জানা গেছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com