সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নাইজেরিয়ায় নদীতে নৌকাডুবি: ৪০ জনের বেশি লোকের প্রাণহানি

  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৯.০২ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় একটি নদীতে যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে ৪০ জনেরও বেশি লোক মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ রোববার এ খবর জানায়।

স্থানীয় এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নাইজেরিয়ার কানো থেকে এএফপি জানায়, শনিবার ৫৩ জন কৃষক নিয়ে একটি নৌযানে করে জামফারা রাজ্যের গুম্মি নদীর ওপারে তাদের খামারে যাচ্ছিল। এসময় নৌযানটি ডুবে যায়।

বন্যা কবলিত গুম্মি জেলার রাজনৈতিক প্রশাসক না’আল্লাহ মুসা বলেন, ‘দুর্ঘটনার পরপর ১২ জনকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে যাত্রীদের মৃতদেহ সন্ধান করছে। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

মুসা আরো বলেন, নৌকাটি ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী বহন করছিল। ফলে এটি উল্টে এবং ডুবে যায়।

রোববার এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু কৃষকদের মৃত্যু এবং বন্যার ‘যুগল ট্র্যাজেডির’ জন্য সরকার ও নাইজেরিয়ার জনগণের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করেছেন।

সাম্প্রতিক দিনগুলোতে গুম্মি এলাকায় বন্যার পানি বেড়ে চলার কারণে ১০০ হাজারের বেশি লোক সরে যেতে বাধ্য হয়েছে। টিনুবু ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

নাইজেরিয়ার জলপথে বিশেষ করে বর্ষাকালে নৌকা দুর্ঘটনা নৈমিত্তিক ঘটনা।
গত মাসে, ধান ক্ষেতে যাওয়ার পথে পার্শ্ববর্তী সোকোটো রাজ্যের দুনদায়ে নদীতে নৌকা ডুবে ৩০ জন কৃষক মারা যান।

পুলিশ জানায়, তিন দিন আগে জিগাওয়া রাজ্যের গামোদা নদীতে ডিঙি নৌকা উল্টে ১৫ জন কৃষক মারা যায়। তথ্যসূত্র :বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com