ভূমধ্যসাগরে থেকে বাংলাদেশিসহ ৩৯৪ জন অভিবাসন প্রত্যাশী উদ্ধার
আপডেট সময়
সোমবার, ২ আগস্ট, ২০২১, ৮.০৯ পিএম
১৯৬
বার পড়া হয়েছে
ভূমধ্যসাগরে অতিরিক্ত যাত্রীবোঝাই কাঠের নৌকা থেকে বাংলাদেশিসহ ৩৯৪ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দুটি উদ্ধারকারী জাহাজ। এসব অভিবাসনপ্রত্যাশী প্রধানত পুরুষ এবং তারা বাংলাদেশ, মরক্কো, মিশর ও সিরিয়া থেকে আগত।
রোববার রাতে তিউনিশিয়া উপকূলে প্রায় ছয় ঘণ্টা ধরে চালানো অভিযানে তাদের উদ্ধার করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন। সম্প্রতি আবহাওয়া ভালো থাকায় ভূমধ্যসাগরে লিবিয়া ও তিউনিশিয়া থেকে ইতালি ও ইউরোপের অন্যান্য অংশের উদ্দেশ্যে ছেড়ে আসা অভিবাসন প্রত্যাশীদের নৌকার সংখ্যা বেড়েছে।
উত্তর আফ্রিকার উপকূল থেকে ৬৮ কিলোমিটার দূরে তিউনিশিয়ার জলসীমায় তাদের উদ্ধার করে জার্মানি ও ফ্রান্সের এনজিওর জাহাজ সি-ওয়াচ থ্রি ও ওশেন ভাইকিং।