শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতে অনলাইন গেমে খোয়া গেল ৪০ হাজার টাকা, অবসাদে আত্মহত্যা ষষ্ঠ শ্রেণীর ছাত্রের

  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১, ১১.২২ এএম
  • ২১০ বার পড়া হয়েছে

মধ্যপ্রদেশের  মোবাইলে অনলাইন গেমে আসক্তি  থেকে অবসাদের শিকার। চল্লিশ হাজার টাকা খুইয়ে আত্মহত্যার পথ বেছে নিল ১৩ বছরে কিশোর। ঘটনায় স্তম্ভিত গোটা ভারত। সুইসাইড নোট লিখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ঐ কিশোর, খবর পুলিস সূত্রে। এই ঘটনায় আরও একবার অনলাইন গেমে আসক্তির ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের অবনতির বিষয়টি সামনে এল।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায়। সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় ছাতারপুর শহরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া ঐ কিশোর নিজের বাড়িতেই আত্মহত্যা করে। নাবালকের বাবা প্যাথোলজি ল্যাবে কাজ করেন বলে জানা গিয়েছে। তিনি বাড়িতে ছিলেন না। পেশায় নার্স ঐ নাবালকের মা জেলা হাসপাতালে কাজে গিয়েছিলেন বলে জানায় পুলিস।

ডিএসপি শশাঙ্ক জৈন জানান, ঐ কিশোর সুইসাইড নোট রেখে গিয়েছে। সেখানে মায়ের কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যার কারণ হিসেবে অবসাদকেই উল্লেখ করে সে। আরও লেখে, ফ্রি ফারি  Free Fire গেমে মায়ের UPI Account থেকে ৪০ হাজার টাকা ‘অপচয়’ করে ফেলাতে আত্মহত্যার পথ বেছে নেওয়া।

জানা গিয়েছে, মোবাইলে টাকা কেটে নেওয়ার মেসেজ পেয়ে ছেলেকে ফোন করে বকাবকি করেন নাবালকের মা। তারপরেই নিজেকে ঘরে বন্ধ করে সে। কিছু সময় পেরোলে বিষয়টি নজরে আসে নাবালিকার দিদির। দরজা না খুললে সে তার বাবা-মাকে জানায়। এরপর, দরজা ভাঙলে নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় স্তম্ভিত ওয়াকিবহাল মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com