শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ড্রোন আক্রমণে আক্রান্ত ইসরাইলের তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের পাহারায়

  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১, ১০.৪৭ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী শনিবার বলেছে, ইসরাইল পরিচালিত তেলবাহি ট্যাংকারটি ওমান উপকুলের অদূরে আক্রান্ত হবার পর এখন সেটিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে দুটি আমেরিকান যুদ্ধ জাহাজ।

ঐ আক্রমণে জাহাজটির দু জন কর্মী নিহত হন। মার্সার স্ট্রিট নামের লাইবেরিয়ার পতাকাবাহী এবং জাপানি মালিকানাধীন ঐ জাহাজটির ব্যবস্থাপনায় রয়েছে জোডিয়াক ম্যারিটাইম।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বলেছে নাবিকদের সুরক্ষা নিশ্চিত করতে আমেরিকান নৌবাহিনীর বিষ্ফোরক বিশেষজ্ঞরা এখন ঐ ট্যাংকারে রয়েছেন। কমান্ড আরও বলেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী,এই আক্রমণের বিষয়ে তদন্তে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। কমান্ড বলছে, প্রাথমিক লক্ষণে মনে হচ্ছে এটি   ড্রোন আক্রমণ ছিল।

এই আক্রমণের দায় এ পর্যন্ত যদিও কেউ দাবি করেনি, শুক্রবার ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী এই ড্রোন হামলার জন্য ইরানকে অভিযুক্ত করেন। ইরান এখনও ইসরাইলের এই অভিযোগের কোন জবাব দেয়নি। কোম্পানিটি এখনও এই আক্রমণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি , কেবল এটুকু বলেছে যে এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত বেশ কয়েকটি জাহাজে হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানকে দায়ি করেছে। ওদিকে ইরানের পারমানবিক স্থাপনায় এবং সিরিয়ায় ইরানের সামরিক অবস্থানের উপর আক্রমণের জন্য ইসরাইলকে দায়ি করা হয়।

(এপি ও রয়টারের তথ্য সম্বলিত)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com