শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিশ্ব চাইলে মহামারী শেষ হবে – ডব্লিউএইচও প্রধান

  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১, ১০.৩৯ এএম
  • ২২৫ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও)’ র মহাপরিচালক ডঃ টেড্রোস অ্যাধনম গেব্রেইয়েসিস শুক্রবার জিনিভায় বিশ্বব্যাপী কোভিড -১৯ প্রাদুর্ভাব সম্পর্কে বলেন, “মহামারী শেষ হবে যখন বিশ্ববাসী তা চাইবে। এই ভাইরাসটির ডেল্টা প্রকরণটিই এখন বেশী সংক্রমিত হচ্ছে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে যে, ডেল্টা প্রকরণটি গুটি বসন্তের মতোই সংক্রামক এবং যারা টিকা গ্রহণ করেছে ও যারা গ্রহণ করেনি, উভয় পক্ষের জন্যই এই ডেল্টা প্রকরণ সমান সংক্রামক হতে পারে।
ডব্লিউএইচও’র লক্ষ্য হল সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রতিটি দেশের জনসংখ্যা্র কমপক্ষে ১০ শতাংশ জনগণকে টিকা দিতে , এই বছরের শেষের দিকে কমপক্ষে ৪০ শতাংশ এবং আগামী বছরের মাঝামাঝি জনসংখ্যার ৭০ শতাংশকে টিকা দিতে সহযোগিতা প্রদান। কিন্তু ডব্লিউএইচও প্রধান বলেছেন, এই লক্ষ্য অর্জন “অনেক দূরে”।

টেড্রোস বলেছেন, এখন পর্যন্ত, অর্ধেকের কিছু বেশি দেশ তাদের জনসংখ্যার ১০ শতাংশকে সম্পূর্ণভাবে টিকা দিয়েছে, এক চতুর্থাংশেরও কম দেশ ৪০ শতাংশ জনগনকে টিকা দিয়েছে, এবং মাত্র তিনটি দেশ ৭০ শতাংশ জনগনকে টিকা দিয়েছে”।

তিনি স্মরণ করিয়ে দেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগে সতর্ক করেছিল এই বলে যে, বিশ্বব্যাপী দরিদ্রদের মাঝে ভ্যাকসিন পৌঁছানো কঠিন হবে এবং তারা পিছনে পড়ে যাবে। টিকার অসমতার কারণে “বিশ্ব বিপর্যয়মূলক নৈতিক ব্যর্থতার দ্বারপ্রান্তে”।

তিনি বলেন, এখনও বিশ্বব্যাপী ভ্যাকসিন বিতরণে অসমতা রয়ে গেছে। সব অঞ্চলই ঝুঁকিতে রয়েছে, তবে আফ্রিকা অঞ্চলের মতো এতো বেশি ঝুঁকিতে আর কেউ নেই।

তিনি আরো বলেন, অনেক আফ্রিকান দেশ টিকা প্রদানের জন্য ভালো প্রস্তুতি নিয়েছে, কিন্তু টিকা আসেনি। বিশ্বব্যাপী টিকা প্রদানের ২ শতাংশেরও কম আফ্রিকায় দেয়া হয়েছে। এই মহাদেশের জনসংখ্যার মাত্র ১.৫ শতাংশ জনগনকে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে।

ডব্লিউএইচও প্রধান বলেছেন, তার সংস্থা একটি জরুরী কার্যক্রম হাতে নিচ্ছে। র‍্যাপিড অ্যাক্ট-এক্সিলারেটর ডেল্টা রেসপন্স, বা রাডার নামের এই কার্যক্রম চালু করার জন্য ৭৭০ কোটি ডলার তহবিলের জরুরী আহ্বান জানিয়েছে। এই কার্যক্রমে ডেল্টা প্রকরণটির পরীক্ষা, চিকিৎসা ও টিকা অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরো বলেন, কোভ্যাক্স, যা নিম্ন আয়ের দেশগুলোতে টিকা সরবরাহ করে, তার জন্য আরও অতিরিক্ত তহবিল প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com