শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কিউবার কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১, ১০.৩২ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

কিউবার কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভের পর, কিউবার পুলিশ বাহিনী ও তার দুজন নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেন প্রশাসন । প্রেসিডেন্ট বাইডেন কিউবান-আমেরিকান নেতাদের সঙ্গে শুক্রবার আলোচনার শুরুতে বলেন, কিউবাতে নাটকীয় কোন পরিবর্তন না এলে, যা আমি আশা করিনা, আগামীতে আরো নিষেধাজ্ঞা আরোপিত হবে।

তিনি বলেন, তাঁর কথায় ঐ দ্বীপটি থেকে মুক্তির বহু আর্তনাদ শোনা যায়।যুক্তরাষ্ট্র কিউবার জনগণের সেবায় সমন্বিত ব্যবস্থা গ্রহণ করতে চলেছে।তিনি আরো বলেন যে রাজস্ব ও পররাষ্ট্র দপ্তরকে এক মাসের মধ্যে কিউবার সরকারকে সাহায্য না করে কি করে আমেরিকান জনগণ কিউবার জনগণের কাছে অর্থ পাঠাতে পারেন, তা জানাতে নির্দেশ দিয়েছেন।

শুক্রবার, রাজস্ব দপ্তর কিউবার বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে, যাতে বলা হয়, ১১ই জুলাই কিউবায় শান্তিপূর্ণ, গণতন্ত্রপন্থী প্রতিবাদকে দমিয়ে দেয়ার জবাবে এসব আরোপিত হচ্ছে।

হাজার হাজার কিউবার জনগণ বহু দশকে সরকারের বিরুদ্ধে বৃহত্তম প্রতিবাদ জানাতে রাস্তায় বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা মৌলিক খাদ্য ও জ্বালানি ঘাটতি, নাগরিক অধিকারে বাধা প্রদান এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে সরকারের অব্যবস্থাপনার জন্য বিক্ষোভ দেখান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com