সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

ঢাকা বিমানবন্দরে অবতরণ ‘অচিন পাখি’

  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ১১.১০ এএম
  • ৮০৬ বার পড়া হয়েছে

সিয়াটলে বোয়িংয়ের এভারেট ডেলিভারি সেন্টার থেকে সোমবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় উড়োজাহাজ  ‘অচিন পাখি ।

প্রায় সাড়ে ১৫ ঘন্টা উড়ে মঙ্গলবার রাত ৮টা ১৯ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় নতুন এই ড্রিমলাইনার উড়োজাহাজ।

ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে ‘অচিন পাখিকে’ ওয়াটার গান স্যালুট জানানো হয়। উড়োজাহাজটি বুঝে নেওয়ার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক এই উড়োজাহাজটিতে মোট ২৯৮ টি আসন রয়েছে যার মধ্যে ৩০ টি বিজনেস ক্লাস , ২১টি প্রিমিয়াম ইকোনোমি শ্রেণী ও ২৪৭ টি ইকোনোমি শ্রেণীর  আসন। ২৯৮ আসনের ৭৮৭-৯ ড্রিমলাইনার একবার জ্বালানি নিয়ে ১৩ হাজার ৯৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।

গত সেপ্টেম্বরে বিমান বহরে বোয়িং ৭৮৭-৮ সিরিজের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরই ৭৮৭-৯ সিরিজের নতুন দুটি ড্রিমলাইনার কেনার ঘোষণা দিয়েছিলেন। তিনিই এ দুটি উড়োজাহাজের নাম দেন ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’।

এর মধ্যে ‘সোনার তরী’ দেশে পৌঁছায় গত ২১ শে ডিসেম্বর বিকেলে। আর দ্বিতীয় ড্রিমলাইনারটি বিমান বুঝে পেল মঙ্গলবার।

বিমানের বহরে এখন দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারসহ মোট ১৮টি উড়োজাহাজ আছে। এর মধ্যে দুটি বোয়িং ৭৩৭-৮০০ এবং দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ ভাড়া করা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com