শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

খুন করে দেহ নিয়ে মাসের পর মাস ট্যাক্সি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন মহিলা

  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১, ৯.৫১ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

আমেরিকার বাল্টিমোরের বোনের ছেলেমেয়েক খুন করে তাদের দেহ নিয়ে মাসের পর মাস ট্যাক্সি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এক মহিলা। শুক্রবার তাঁকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে ধৃতের নাম নিকোল জনসন। বোনের ছেলেমেয়েকে খুনের বিষয়টি প্রকাশ্যে আসে নিকোলের ট্রাফিক আইন ভাঙার বিষয়টি কেন্দ্র করে। গত বুধবার ট্রাফিক আইন ভেঙে জোরে গাড়ি চালানোর জন্য পুলিশ তাঁকে ধরে। নিকোলের কাছে গাড়ির কাগজপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু তিনি সঠিক কাগজ দেখাতে পারেননি বলে দাবি ট্র্যাফিক পুলিশের।

দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক নিকোলকে জানান, গাড়ি তুলে নিয়ে যাওয়া হবে। এ কথা শোনার পর কোনও আপত্তি জানাননি নিকোল। বরং তিনি জানান, গাড়িটা তাঁরা নিয়ে যেতে পারেন। কেননা তিনি পাঁচ দিন বাড়িতে থাকবেন না। এর পরই নিকোল বলেন,সংবাদের শিরোনামে খুব শীঘ্রই আসতে চলেছি।

পুলিশ জানিয়েছে, নিকোলের গাড়ির ডিকি খুলতেই দুর্গন্ধ ভেসে আসে। দেখা যায় ডিকিতে একটি বাক্স রয়েছে। সেই বাক্সের মধ্যে হাড়, মাংস গলা একটি শিশুর দেহ। তার পাশেই আরও একটি শিশুর পচাগলা দেহ। এর পরই গ্রেফতার করা হয় নিকোলকে।

জেরা করে পুলিশ জানতে পেরেছে, নিকোলকে ভরসা করে ২০১৯ সালে ছেলেমেয়েকে তাঁর কাছে রেখে গিয়েছিল বোন। ২০২০-র মে মাসে ছেলেটিকে খুন করেন। তার পর তাঁর দেহ স্যুটকেসে ভরে গাড়ির ডিকিতে ঢুকিয়ে দেন। ছেলেটিকে খুন করার কয়েক দিন পর মেয়েটিকে খুন করেন তিনি। তার পর এক বছর ধরে ওই গাড়িতেই দু’টি শিশুর দেহ নিয়ে ঘোরাফেরা করেছেন নিকোল। অবশেষে ট্রাফিক আইন ভাঙার জন্য আসল সত্যটা সামনে এসেছে।

কী কারণে বোনের ছেলেমেয়েকে খুন করেছেন নিকোল তা খতিয়ে দেখেছেন তদন্তকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com