শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আজ সেনা সরানো নিয়ে বৈঠকে বসতে চলেছে ভারত-চিন

  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১, ৯.০০ এএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

লাদাখ সীমান্তে বিবাদ কিছুটা মিটলেও এখনও ভরসা জোগাতে পারছে না চিন । অবশেষে সেনা সরানো  নিয়ে আজ বৈঠকে বসতে চলেছে ভারত-চিন। সূত্রের খবর, শনিবার সকাল সাড়ে ১০টায় লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার পাশেই মলডো অঞ্চলে ১২তম সামরিক বৈঠকে বসবে দুই দেশ। ভারতীয় সেনা সূত্রে খবর, পূর্ব লাদাখের হট স্প্রিং ও গোগরা এলাকা থেকে সেনা সরানোর বিষয়টি নিয়েই আলোচনা করা হবে বৈঠকে।

বৈঠকে চিনের তরফে সদুত্তর পেলে তবেই সেনা নামানো নিয়ে সিদ্ধান্ত নেবে ভারত। যৌথভাবে নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করার কথা বলা হয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে সীমান্তে সেনা সংঘর্ষে  আবদ্ধ ভারত-চিন। শহিদ হয়েছেন কয়েকজন ভারতীয় সেনাও। যদিও, গত মাসেই সেনা ও কূটনৈতিক পর্যায়ে আলোচনার পর সবচেয়ে বিতর্কিত প্যাংগং হ্রদ থেকে সেনা সরিয়ে নিয়েছে দুই পক্ষই। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।

প্রসঙ্গত, সীমান্তে বিবাদ নিয়ে ১১ বার বৈঠকের পরেও উত্তেজনা কমেনি। নিয়ন্ত্রণরেখা বরাবর প্রায় পঞ্চাশ হাজার সেনা মোতায়েন রেখেছে দুই পক্ষই। গালওয়ান সংঘর্ষের পর থেকে দুই দেশের বাণিজ্যেও প্রভাব পড়েছে। এই অবস্থায় স্থিতাবস্থা ফেরানোই লক্ষ্য দুই দেশের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com