শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আগামি রবিবার থেকে পর্যটকরা সৌদি আরবে যেতে পারবেন

  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১, ৮.৩৮ এএম
  • ২৩২ বার পড়া হয়েছে

গত ১৮ মাসে এই প্রথমবার সৌদি আরব তার সীমান্ত খুলে দিচ্ছে আগামি রবিবার থেকে। করোনাভাইরাসের সংক্রমণ রোধের জন্য এই মহমারি শুরুর সময় থেকেই সেখানে কঠোর বিদিনিষেধ আরোপ করা হয়েছিল। ঐতিহাসিক ভাবেই বিচ্ছিন্ন এই রাজতান্ত্রিক রাষ্ট্র, ঠিক মহামারি শুরুর আগে ২০১৯ সালের শেষের দিকে পর্যটকদের জন্য ইলেক্ট্রনিক ভিসা পদ্ধতি চালু করে।

তেল সম্পদের বাইরে রাজস্ব আয় বাড়াতে এবং আরও চাকরির সুযোগ তৈরির জন্য প্রকৃতি প্রেমিক ও উত্সাহী ভ্রমণকারিদের ব্যতিক্রমি পর্যটন স্থল হিসেবে সৌদি আরব নিজেকে তুলে ধরতে চাইছে। ৪৯ টি রাষ্ট্র, যাদের অধিকাংশই ইউরোপীয় দেশ এবং অন্যান্যদের মধ্যে যুক্তরাষ্ট্র ও চীনের নাগরিকদের নতুন নিয়মে কোন রকম কোয়ারান্টিন ছাড়াই সে দেশে প্রবেশ করতে পারবেন। তবে তাদেরকে ভ্রমণের আগেই পিসিআর পরীক্ষায় নেগেটিভ হতে হবে এবং প্রমাণ করতে হবে যে তারা অক্সফোর্ড/অ্যা্স্ট্রা জেনেকা, ফাইজার/বাইও এন টেক কিংবা মডার্না টিকার দুটি ডোজই নিয়েছেন অথবা জনসন এন্ড জনসনের তৈরি এক ডোজ টিকা নিয়েছেন।

যে সব পর্যটক চীনের সাইনোফার্ম বা সাইনোভ্যক টিকা নিয়েছেন তাদের প্রমাণ করতে হবে যে তারা তৃতীয় ডোজও নিয়েছেন।

এ বছরের গোড়ার দিকে সৌদি আরব তার নাগরিকদের সতর্ক করে দিয়েছিল যে তারা কেউ যদি লাল তালিকাভুক্ত সর্বাধিক বিপজ্জনক রাষ্ট্র যেমন প্রতিবেশি দেশ ভ্রমণ করে তা হলে পরবর্তী সময়ে তাদেরকে তিন বছরের জন্য ভ্রমণে নিষিদ্ধ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com