শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতে করোনার সংক্রমণ আবারও আশংকাজনকভাবে বাড়ছে

  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১, ৮.২৩ এএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

ভারত জানিয়েছে শুক্রবার ৪৪,২৩০ জন লোক নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে যা গত তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি। সাম্প্রতিক এই তথ্য করোনা সংক্রমণের উদ্বেগজনক ঊর্ধ্বগতির প্রবণতার সর্বশেষ প্রমাণ। সংক্রমণের আরেকটি ঢেউয়ের আশঙ্কার মধ্যে একটি রাজ্য লকডাউন আরোপ করতে বাধ্য হয়েছে।

ভারতে এপ্রিল এবং মে মাসে ভাইরাসের ডেল্টা প্রকরণ এক প্রকার তাণ্ডব ঘটানোর পর সংক্রমণের হার হ্রাস পেয়েছিল। এটি আবার বাড়ছে, গত আট দিনের মধ্যে সাতদিনের সংক্রমণের সংখ্যা বেশি।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশব্যাপী সংক্রমণের সংখ্যা ৩ কোটি ১৫ লক্ষ ৭০ হাজারে পৌঁছেছে। রাতারাতি মৃত্যুর সংখ্যা ৫৫৫ বেড়েছে, যার ফলে মোট সংখ্যা ৪,২৩,২১৭ তে দাঁড়িয়েছে।

জুনের শেষের দিকে রয়টার্সের জরিপে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছিলেন যে অক্টোবরের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় তরঙ্গ ভারতে আঘাত হানতে পারে, যদিও এটি ধ্বংসাত্মক এপ্রিল-মে প্রাদুর্ভাবের চেয়ে ভালভাবে নিয়ন্ত্রিত হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও বড় ধরণের ঢেউ ঠেকাতে দ্রুত টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভারত সরকারের অনুমান ১৩৫ কোটি মোট জনসংখ্যার ৬৭.৬% শরীরে ইতিমধ্যে করোনাভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি রয়েছে। ৯৪ কোটি ৪০ লক্ষ প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৩৮% কমপক্ষে টিকার একটি ডোজ পেয়েছে। রোগের আনুমানিক প্রজনন হার গত সপ্তাহে বেড়েছে।

২৪শে জুলাই আর এর মান ছিল ১ হিট – অর্থাৎ গড়ে প্রতি ১০জন সংক্রমিত অন্য ১০জনকে সংক্রমিত করবে। মে মাসে যখন দৈনিক সংক্রমণ ৪,০০,০০০ ছিল তারপর প্রথমবার এই ‘আর’ এর মান এত কম।

সংক্রমণের হার বৃদ্ধি পাওয়াতে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা বৃহস্পতিবার নতুন করে লকডাউনের ঘোষণা দিয়েছে । উত্তর -পূর্বাঞ্চলীয় রাজ্যে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রাজধানী নতুন দিল্লিসহ অন্যান্য স্থানে সম্প্রতি অধিকাংশ অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com