শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগানিস্তানের জাতিসংঘ কম্পাউন্ডে তালিবানের হামলা

  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১, ৮.০৮ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

আফগানিস্তানের হেরাতে জাতিসংঘের একটি চত্ত্বরে শুক্রবার রকেটচালিত গ্রেনেড ও বন্দুকের গুলিতে একজন আফগান নিরাপত্তা গার্ড নিহত ও অন্যান্য কয়েকজন কর্মকর্তা আহত হন। জাতিসংঘের বিবৃতিতে জানানো হয়,  সরকার বিরোধী হামলাকারীরা যে ভবনটির সম্মুখভাগ লক্ষ্য করে যে হামলাটি চালায়, তাতে জাতিসংঘ ভবনটিকে পরিষ্কারভাবে চিহ্নিত ছিল।

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান, ডেবরা লিয়োন্স, এসব হামলাকে শোচনীয় বলে উল্লেখ করেন।তিনি বলেন  যারা জীবন দিয়েছেন, তাদের পরিবার-পরিজনদের কাছে আমাদের সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন, তাদের দ্রুত রোগমুক্তি কামনা করছি।

জাতিসংঘের বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয় যে, তাদের কর্মচারী ও স্থাপনার বিরুদ্ধে এসব হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং যা যুদ্ধাপরাধের শামিল। তবে তালিবানরা এক বিবৃতিতে জানায়, হেরাতে জাতিসংঘ মিশনের কম্পাউন্ড কোনো ঝুঁকির মুখে নেই।

তালিবানদের মুখপাত্র, জাবিউল্লাহ মুজাহিদ বলেন, অফিসটির কাছে লড়াই চলাকালে দুটি পক্ষের গোলাগুলিতে গার্ডরা আঘাত পেয়ে থাকতে পারেন, তবে এখন মুজাহিদিনরা আসার পর, ভবনটি মুক্ত
হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com