শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতের লিফট দেওয়ার নামে গাড়িতে তুলে মহিলার শ্লীলতাহানি-মারধর, গ্রেফতার ২

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৮.৩১ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

ভারতের  লিফট দেওয়ার নামে করে মহিলা স্বাস্থ্যকর্মীকে শ্লীলতাহানি ও শারীরিক নিগ্রহ করার অভিযোগ উঠল বাঁকুড়ার সিমালপালে। দুষ্কৃতীর হাত ছাড়িয়ে কোনও ক্রমে পালিয়ে বাঁচলেন ওই মহিলা। ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ যুবককে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি ওই মহিলা স্বাস্থ্যকর্মী।

পুলিস ও স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার সিমলাপাল ব্লকের একটি স্বাস্থ্য কেন্দ্রে কাজ সেরে গতকাল দুপুর আড়াইটে নাগাদ বাড়ি ফিরছিলেন ওই স্বাস্থ্যকর্মী। খাতড়ায় নিজের বাড়িতে ফেরার জন্য সিমলাপাল বাস স্টপে অপেক্ষা করছিলেন । বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও বাস মেলেনি । সে সময় একটি ছোট গাড়ির চালক সহ দুজন ওই মহিলা স্বাস্থ্য কর্মীকে খাতড়া পর্যন্ত লিফট দেওয়ার কথা বলায় ওই স্বাস্থ্য কর্মী রাজী হয়ে যান ।

এদিকে, মহিলার অভিযোগ, বেশ কিছুটা আসার পর গাড়ি খাতড়া থানার কাশীপুর জঙ্গলের রাস্তায় পৌঁছাতেই গাড়ির চালক সহ দুজন ওই মহিলা স্বাস্থ্য কর্মীকে ধর্ষণের চেষ্টা করে । মহিলা স্বাস্থ্য কর্মী বাধা দিতে গেলে তাঁকে বেধড়ক মারধর করে চালক সহ ওই দুজন । গুরুতর আহত অবস্থাতেই ওই মহিলা স্বাস্থ্যকর্মী কোনোক্রমে দুই দুস্কৃতীর হাত ছাড়িয়ে এক আদিবাসী বাড়িতে গিয়ে আশ্রয় নেয় । এরপরই ওই দুস্কৃতী এলাকা ছেড়ে পালিয়ে যায় ।

ওই খবর পেয়ে মহিলার পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন । এই ঘটনার খবর জানার পরই খাতড়া থানার পুলিস অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে । পুলিস জানিয়েছে ধৃত ২ যুবকের নাম মিঠুন সিং ও প্রশান্ত দুলে । ধৃত দুই ব্যাক্তিকেই আজ খাতড়া মহকুমা আদালতে পেশ করে খাতড়া থানার পুলিস ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com