শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

তুরস্ক অভিমুখী আফগান শরণার্থীদের সংখ্যা বাড়ছে

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ১২.১৬ পিএম
  • ৬৫৩ বার পড়া হয়েছে

আফগানিস্তানে তালিবানরা তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখার কারণে তুরস্ক অভিমুখী আফগান শরণার্থীদের সংখ্যা বাড়ছে। কয়েক লক্ষ শরণার্থীকে আশ্রয় দেয়ার কারণে, তুরস্ক সরকারের শরণার্থী নীতি ইতিমধ্যে ক্রমবর্ধমান নিরীক্ষার মুখোমুখি।

তুরস্কে একটি বাসের লাগেজ কম্পার্টমেন্টে সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে দেওয়া আফগান শরণার্থীদের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ট্রাকে করে আফগান শরণার্থীদের তুরস্কে পাচার করা হচ্ছে।

কর্মকর্তা ও পর্যবেক্ষকদের ধারণা দৈনিক ৫০০ থেকে দুই হাজার আফগান শরণার্থী তুরস্কে প্রবেশ করছে।অতীতে বিশাল সংখ্যক অভিবাসীদের যে কাফেলা তুরস্কে দেখা গিয়েছিল এ সংখ্যা তার চেয়ে কম।তবে আঙ্কারায় পররাষ্ট্র নীতি ইনস্টিটিউটের হুসেইন বাগচি বলেন, তুরস্ক সরকার উৎকণ্ঠায় রয়েছে যে আফগানিস্তানে তালিবানরা ক্ষমতা দখল করলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

বাগচি বলেন, ইরানীরা আফগান শরণার্থীদের তুরস্কে দিকে পাঠিয়ে দেয়। পালিয়ে আসা আফগান মানুষদের ইরান গ্রহণ করে না এবং তাদের তুরস্কের দিকে পাঠিয়ে দেয়। সুতরাং এটি অন্য আরেক ধরণের সংকট।আগামী দিনে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সমস্যা হয়ে দাঁড়াবে এই শরণার্থী ইস্যুটি।

আঙ্কারা এখন ইরানের সাথে প্রায় ৩০০ কিলোমিটার সীমান্তের পুরো অংশটি সুরক্ষার জন্য সীমানা প্রাচীর প্রসারিত করছে।

তুরস্ক ইতিমধ্যে প্রায় পঁয়ত্রিশ লক্ষ সিরিয়ান শরণার্থী এবং পূর্বের সংঘাতগুলি থেকে পালিয়ে আসা কমপক্ষে এক লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com