রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

হেলেনা জাহাঙ্গীরকে বিপুল পরিমাণ মাদক ও হরিণের চামড়াসহ গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ১০.৩২ এএম
  • ৬২০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের নারী ও শিশু বিষয়ক উপকমিটি থেকে সদ্য পদ হারানো এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীরকে বিপুল পরিমাণ মাদক ও হরিণের চামড়াসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

সম্প্রতি আওয়ামী লীগের নামের সঙ্গে মিল রেখে নাম সর্বস্ব সংগঠন ‘চাকুরিজীবী লীগ’ এর সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত-সমালোচিত হন তিনি।

এরপরেই তাকে উপ-কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে হেলেনার গুলশানের ৫ নম্বর সড়কের ৩৬ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ৫ তলা এ ভবনের বি-৫ নম্বর ফ্ল্যাটে তিনি থাকতেন।

এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে থাকা র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে গুলশানের বাসায় অভিযান শুরু করে র‍্যাব। অভিযানের ২ ঘণ্টার মাথায় র‍্যাবের নারী সদস্যরা তার বাসায় প্রবেশ করেন।

হেলেনা জাহাঙ্গীর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। সেখান থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com