শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

চিনে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণেই সব প্রতিরোধ ভেঙে দিল

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ১০.১০ এএম
  • ৮১৮ বার পড়া হয়েছে

চিনের পরিস্থিতি ভালই ছিল। কিন্তু ডেল্টা-ই সব প্রতিরোধ ভেঙে দিল। এর আক্রমণে এবার কাবু চিন।

গত ৬ মাসে করোনা সংক্রমণ অনেকটাই কমে গিয়েছিল চিনে। কিন্তু আচমকা এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা অনেকটাই বাড়ল সেখানে। ডেল্টা ভ্যারিয়েন্টের  সংক্রমণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

নানজিং এয়ারপোর্টেই  প্রথম এই সংক্রমণ ধরা পড়ে বলে জানা গিয়েছে। ২০ জুলাই ওই এয়ারপোর্টের কর্মীরা করোনা আক্রান্ত হন। এরপর চিনের জিয়াংশু প্রদেশে ১৭১ জনকে আক্রান্ত হতে দেখা যায়। সেখান থেকে চিনের অন্তত চারটি প্রদেশে ইতিমধ্যেই ছড়িয়েছে ডেল্টা-সংক্রমণ।

সংক্রমণের জেরে জিয়াংশু প্রদেশে জারি করা হয়েছে লকডাউন। নানজিং শহরে বন্ধ করে দেওয়া হয়েছে জিম, লাইব্রেরি, ক্যাফে, সিনেমা হল, বার।

টেস্টের সংখ্যা বাড়িয়ে, কড়া বিধিনিষেধ আরোপ করে এবং জায়গাবিশেষে লকডাউন জারি করে ডেল্টার সামনে সুরক্ষাপ্রাচীর তুলছে চিন।

কিন্তু সব চেয়ে দুশ্চিন্তার কারণ, যাঁদের মাধ্যমে ডেল্টা-সংক্রমণ ছড়িয়েছে, তাঁদের টিকাকরণ হয়ে গিয়েছিল। ফলে নতুন ভেরিয়্যান্টের বিরুদ্ধে চিনের টিকার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। শুধু তাই নয়, ভাইরাসের বিরুদ্ধে চিনের লড়াই কতটা কার্যকর, সেটা নিয়েও উঠছে প্রশ্ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com