মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে এখনো পারাপারের অপেক্ষায় রয়েছে আড়াই শতাধিক ছোট-বড় যানবাহন। আজ বিকেল ৩টা থেকে ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, আজ দুপুর ১২টার দিকে বৈরী আবহাওয়া কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
এরপর বিকেল ৩টার দিকে আবহাওয়া অনুকুলে এলে ঘাট থেকে ফেরি ছেড়ে যায়। তবে ঘাট এলাকায় আড়াই শতাধিক যানবাহন রয়েছে পারাপারের অপেক্ষায়। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যায় বেশি।