শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্পন রিখটার স্কেলে মাত্রা ৮ দশমিক ২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৩.১২ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কান উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৮ দশমিক ২। ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, পেরিভিলে শহর থেকে ৯১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটির কেন্দ্রস্থল। এরপরেই দক্ষিণ আলাস্কা এবং আলাস্কান উপদ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জানা যায়, মার্কিন সরকার আলাস্কা অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে। দেশটির সুনামি ওয়ার্নিং সিস্টেম এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে আগামী ৩ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের কিছু উপকূলে সুনামি আঘাত হানার সম্ভাবনা আছে।

এর আগে, গত বছরের অক্টোবরে আলাস্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির ঘটনা ঘটে। তবে সে সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে আলাস্কায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ১৯৬৪ সালের মার্চে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে আলাস্কায়। ওই ভূমিকম্পের মাত্রাটি ছিল ৯ দশমিক ২ । সে সময় শক্তিশালী ভূমিকম্প এবং এর প্রভাবে সুনামির আঘাতে আড়াই শতাধিক মানুষের প্রাণহানী হয়েছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com