শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১৩৪৪ জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ১২.২৫ পিএম
  • ৫৮৫ বার পড়া হয়েছে

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে আরো এক হাজার ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৩ হাজার ২৭৯ জনে দাঁড়ালো। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার।
এদিকে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ হাজার ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৮৬ জনে।
কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যার দিক থেকে ব্রাজিল বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র রয়েছে প্রথম স্থানে। করোনাভাইরাসে সংক্রমণের দিক থেকে ব্রাজিল বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রথম ও ভারত দ্বিতীয় স্থানে রয়েছে।
মন্ত্রণালয় জানায়, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল বর্তমানে কোভিড-১৯ রোগ সংক্রমণের নতুন ঢেউ মোকাবেলা করছে। এতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা চরম সংকটের মুখে পড়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার পর্যন্ত ব্রাজিলের ১৩ কোটি ৬০ লাখ মানুষ কোভিড-১৯ ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ গ্রহণ করেছে। আর ৩ কোটি ৮৭ লাখ মানুষ দুই ডোজ টিকা নিয়েছে।হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৩ হাজার ২৭৯ জনে দাঁড়ালো। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার।
এদিকে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ হাজার ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৮৬ জনে।
কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যার দিক থেকে ব্রাজিল বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র রয়েছে প্রথম স্থানে। করোনাভাইরাসে সংক্রমণের দিক থেকে ব্রাজিল বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রথম ও ভারত দ্বিতীয় স্থানে রয়েছে।
মন্ত্রণালয় জানায়, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল বর্তমানে কোভিড-১৯ রোগ সংক্রমণের নতুন ঢেউ মোকাবেলা করছে। এতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা চরম সংকটের মুখে পড়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার পর্যন্ত ব্রাজিলের ১৩ কোটি ৬০ লাখ মানুষ কোভিড-১৯ ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ গ্রহণ করেছে। আর ৩ কোটি ৮৭ লাখ মানুষ দুই ডোজ টিকা নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com