শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

অস্ট্রেলিয়ার সিডনিতে লকডাউন বাড়ল আরও ১ মাস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ১১.১০ এএম
  • ৯৪২ বার পড়া হয়েছে

একমাসেরও বেশি সময় লকডাউন ছিল। কিন্তু করোনা-সংক্রমণ  কমেনি অস্ট্রেলিয়ার সিডনিতে। তাই করোনা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধিনিষেধ আরও এক মাস বাড়ানো হল। সিডনিতে লকডাউন  চলবে আগামি ২৮ আগস্ট পর্যন্ত।

জানা গিয়েছে, করোনার ডেলটা ধরনটি ছড়িয়ে পড়ার পর জুনের শেষ দিকে সিডনিতে কঠোর বিধিনিষেধ জারি হয়। পরে তা কয়েক ধাপে বাড়ানোও হয়। ঘোষিত লকডাউন আগামি শুক্রবার শেষ হওয়ার কথা ছিল। সংক্রমণের হার কমে আসায় বুধবার থেকে ভিক্টোরিয়া রাজ্য ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় লকডাউন তুলে নেওয়াও হল।

করোনায় ভয়াবহ অবস্থা নিউ সাউথ ওয়েলসে । সংক্রমণেহার শূন্যের কাছাকাছি না আসা পর্যন্ত লকডাউন তুলে নেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে লকডাউন তুলে নেওয়ার দাবিতে শনিবার সিডনির  রাস্তায় হাজার হাজার মানুষ নেমে আসেন। মেলবোর্ন ও ব্রিসবেন শহরেও হয় বিক্ষোভ। ৫৭ জনকে আটকও করা হয়েছিল। ওই বিক্ষোভে জনসমাবেশের কারণে সংক্রমণ বাড়তে পারে বলে তখনই আশঙ্কা করা হচ্ছিল।

অস্ট্রেলিয়ায় করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত ৩৩ হাজার ৪৭৩ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৯২২ জনের। দেশটিতে করোনা সংক্রমণের হার বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে মূলত টিকাদানের ঘাটতিকে। অস্ট্রেলিয়ায় টিকা পেয়েছেন মাত্র ১৬ শতাংশ মানুষ। এ নিয়ে বিতর্কের মুখেও পড়েছে অস্ট্রেলিয়া সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com