শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতে ঘুমন্ত অবস্থায় ট্রাকের ধাক্কায় মারা গেলো ১৮ জন অভিবাসী শ্রমিক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ১০.০৬ এএম
  • ২২৯ বার পড়া হয়েছে

উত্তর ভারতের একটি হাইওয়েতে ঘুমন্ত অবস্থায় ট্রাকের ধাক্কায় মারা গেছেন ১৮ জন অভিবাসী শ্রমিক। পুলিশ জানায়, বাস নষ্ট হওয়ায় তারা হাইওয়ের ওপর ঘুমিয়ে পড়লে একটি চলন্ত ট্রাক তাদের বাসে ধাক্কা দেয়। উত্তর প্রদেশের ঐ দুর্ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।

বেশিরভাগ যাত্রী পাঞ্জাব অথবা হারিয়ানায় কাজ শেষে পূর্বাঞ্চলীয় প্রদেশ বিহারে তাদের বাড়িতে ফিরছিলেন।

বাসের এক্সেল নষ্ট হওয়ায় যাত্রীরা বাস থেকে নেমে পাশেই রাস্তার ওপর ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় ট্রাকটি বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

উদ্ধার কর্মীরা দুমড়ে মুচড়ে যাওয়া দোতলা বাসটির নীচ থেকে কিছু লাশ উদ্ধার করেন।

পুলিশ কর্মকর্তা সত্য নারায়ণ সাবাত বলেন, জেলা প্রশাসন ও পুলিশ তদন্ত করছে এবং আহতরা যেনো সর্বোচ্চ সেবা পায় আমরা তা নিশ্চিত করছি।

ভারতের রাস্তাগুলোর রক্ষণাবেক্ষণ দুর্বল এবং মারাত্মক বিপদজনক।

সরকারি সুত্রে বলা হয়েছে দেশটিতে সড়ক দুর্ঘটনায় বছরে ১ লাখ ৫০ হাজার মানুষ মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com