রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৪ নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িকে ৩ লাখ ৩১ হাজার ৩০০ টাকা জরিমানা

  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১, ১০.০২ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

এডিস নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি করপোরেশনের ১০ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৪ নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িকে ৩ লাখ ৩১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-১ এর ইস্কাটন গার্ডেন, পরিবাগ ও বাংলামোটরে মাহফুজুল আলম মাসুম, অঞ্চল-২ এর বাসাবোতে মোহাম্মদ আলমগীর হোসেন, অঞ্চল-৩ এর হাজারীবাগে তৌহিদুজ্জামান পাভেল, অঞ্চল-৫ এর ডিআইটি রোডের ঢালকানগরে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, অঞ্চল-৬ এর আমুলিয়ায় শাহীন রেজা, অঞ্চল-৮ এর সারুলিয়া, ডেমরায় কাজী হাফিজুল আমিন, অঞ্চল-৯ এর শেখদী, যাত্রাবাড়ীতে বিকাশ বিশ্বাস এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মধ্যে অঞ্চল-১ এর এলিফ্যান্ট রোড ও সেগুনবাগিচায় মেরীনা নাজনীন, অঞ্চল-৪ এর শাখারী পট্টিতে মো. হায়দার আলী এবং অঞ্চল-১০ এর কদমতলি এলাকায় মো. মামুন মিয়া এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতসমূহ এ সময় ৩২৯টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন এবং মোট ২৪টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া যাওয়ায়  ২৪টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ৩ লক্ষ ৩১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন।
অভিযান প্রসঙ্গে অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন বলেন, “মশক নিয়ন্ত্রণে আমাদের দৈনন্দিন কার্যক্রম, ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং গণমাধ্যমের সচেতনতামূলক সংবাদ প্রচার অব্যাহত থাকার পরেও আমরা এখনও মানুষের নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে বিশেষ করে গ্যারেজে, ছাদে এবং কবুতর, বিড়াল ও কুকুরের মতো পোষা প্রাণীর খাবারের পাত্রে মশার লার্ভা পাচ্ছি। তাই ডে্গংু মোকাবিলায় নগরবাসীকে আরও বেশি সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি।
আগামীকালও ঢাকা দক্ষিণ সিটির ১০টি অঞ্চলে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
অভিযানের পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com