সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

লিবীয় উপকূলে সর্বশেষ ৫৭ অভিবাসীর মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১, ২.১৬ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

লিবীয় উপকূলে সর্বশেষ ৫৭ অভিবাসীর মৃত্যুর মধ্যদিয়ে চলতি বছর ভূমধ্যসাগর অতিক্রম করে ইউরোপের কোন দেশে পাড়ি জমাতে গিয়ে প্রাণ হানির সংখ্যা বেড়ে প্রায় ৯৭০ জনে দাঁড়ালো। মঙ্গলবার জাতিসংঘ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানায়, কমপক্ষে ৫৭ অভিবাসী লিবিয়া উপকূলে তাদের নৌকা ডুবে যাওয়ায় প্রাণ হারিয়েছে। অনেক ঝুঁকিপূর্ণ ভূমধ্যসাগর সী ক্রসিং রুট পাড়ি দিয়ে ইউরোপে চলে যাওয়ার সময় ঘটা এটি হচ্ছে সর্বশেষ মর্মান্তিক ঘটনা।
আইওএম জেনেভায় সাংবাদিকদের বলেছে, নিখোঁজদের মধ্যে কমপক্ষে ২০ নারী ও দুই শিশু রয়েছে।
রোববার রাজধানী ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত লিবিয়ার খোমস বন্দর থেকে নৌযানটি ছেড়ে যায়। পরে সমস্যা দেখা দেয় এবং পানি ঢুকে পড়ায় তা ডুবে যায়।
আইওএম মুখপাত্র পল ডিলন বলেন, ‘স্থানীয় জেলে ও লিবীয় কোস্টগার্ড পানি থেকে ১৮ জনকে উদ্ধার করেছে।’
‘প্রাণে বেঁচে যাওয়া এসব ব্যাক্তি আমাদের স্টাফকে বলেছে, এ নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ৫৭ জন নিখোঁজ রয়েছে।’
‘লিবিয়ায় থাকা আমাদের স্টাফরা প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা সেবা, খাদ্য, পানি ও সান্ত¦না দেয়।’ তারা সকলে নাইজেরিয়া, ঘানা ও গাম্বিয়ার নাগরিক।’
২০২১ সালের এ পর্যন্ত ভূমধ্যসাগর রুটে এ নিয়ে প্রায় ৯৭০ পুরুষ, নারী ও শিশু প্রাণ হারালো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com