শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ইরাক থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নিল জো বাইডেন

  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১, ১.৩৭ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

আফগানিস্তানের পরে এ বার ইরাক থেকেও সেনা সরানোর সিদ্ধান্ত নিল আমেরিকা। সোমবার ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদিমির সঙ্গে একটি বৈঠকের পরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানান, চলতি বছর অর্থাৎ ২০২১ সালের শেষেই ইরাকের সেনা অভিযানে সমাপ্তি ঘোষণা করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, এখন থেকে মূলত আইএস জঙ্গি গোষ্ঠীর মোকাবিলায় ইরাককে প্রশিক্ষণ সহ আরও নানা ভাবে সাহায্য করবে আমেরিকা। তবে, ২০২১ সালের শেষ দিক থেকেই সরাসরি সেনা অভিযান বন্ধ করার পরিকল্পনা রয়েছে। বাইডেনের কথার সূত্র ধরে ইরাকের প্রধানমন্ত্রী আল-খাদিমিও জানান যে আমেরিকা ও ইরাকের সম্পর্ক বর্তমানে আইএস জঙ্গিগোষ্ঠীর সঙ্গে লড়াইয়ের বাইরেও অর্থনৈতিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।

বাইডেন আরও জানান, অক্টোবরেই ইরাকের গণ-নির্বাচন। সেই নির্বাচন যাতে সুষ্ঠভাবে হয় তার জন্য আমেরিকা বাগদাদ, রাষ্ট্রপুঞ্জ ও গাল্ফ কো-অপারেশন কাউন্সিল-এর সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছে। ইরাকে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তার জন্য সব রকম চেষ্টা করবে আমেরিকা। শুধু তা-ই নয়, আই এস জঙ্গিদের বিরুদ্ধে যৌথভাবেই লড়াই চালাবে ইরাক ও আমেরিকা। প্রয়োজনে আঞ্চলিক নিরাপত্তার কথা মাথায় রেখে সন্ত্রাস দমন চলবেই।

বর্তমানে ইরাকে প্রায় ২৫০০ সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা। মূলত আইএস জঙ্গিদের বিরুদ্ধে ইরাকি সৈন্যদের সঙ্গে মিলে লড়াই চালাচ্ছে তারা। কিন্তু সোমবারের ঘোষণার পরে সেই সংখ্যা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, প্রায় দু’দশক ধরে ‘মিশন ইরাক’-এর অর্থনৈতিক চাপ ও দেশের মানুষের চাপেই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাইডেনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com