সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

ক্যালিফর্নিয়ায় বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন ৪ জন

  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১, ১.২৯ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

ক্যালিফর্নিয়ায় বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন চার জন। সেখানকার স্যান হোয়াকিন উপত্যকার কার্ন কাউন্টির ওয়াস্কো শহরে রবিবারের এই ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন সেখানকার শেরিফের দফতরে ডেপুটি পদে কর্মরত এক অফিসারও। পুলিশ সূত্রের খবর, তাদের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে ওই বন্দুকবাজেরও।

কার্ন কাউন্টির শেরিফ ডনি ইয়ংব্লাড সোমবার জানিয়েছেন, নিহত ডেপুটির নাম ফিলিপ ক্যাম্পাস (৩৫)। আততায়ীর পরিচয় প্রকাশ করা হয়নি। বাকি তিন নিহতেরা আততায়ীর স্ত্রী এবং ১৭ ও ২৪ বছরের দুই ছেলে। ঘটনার সূত্রপাত রবিবার দুপুর ১টা নাগাদ। স্ত্রী ও ছেলেদের উপর বন্দুক নিয়ে চড়াও হয়েছিল অভিযুক্ত।
প্রতিবেশীরা বিষয়টি শেরিফের দফতরে ফোন করে জানান। পৌঁছয় পুলিশ। পুলি‌শকে দেখেই জানলা থেকে গুলি ছুড়তে থাকে ওই বন্দুকবাজ। তাতেই জখম হন ফিলিপ ও আরও এক জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ফিলিপের। পুলিশের অনুমান, তার আগেই স্ত্রী ও ছেলেদের খুন করে সে।
সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ফের বাড়ির ছাদে উঠে একে-৪৭ রাইফেল ও একটি হ্যান্ডগান নিয়ে গুলি ছুড়তে থাকে আততায়ী। তখনই, পুলিশের ছোড়া পাল্টা গুলিতে মৃত্যু হয় তার। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্ভবত পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com