শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

করোনা প্রতিষেধকের দু’টো ডোজ নেওয়া থাকলেও ডেল্টা সংক্রমণ হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১, ১.২৪ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল, করোনা প্রতিষেধকের দু’টো ডোজ় নেওয়া থাকলেও ডেল্টা সংক্রমণ হতে পারে।  ল্যানসেট পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টে জানা গিয়েছে, ফাইজ়ার বা অ্যাস্ট্রাজ়েনেকার দু’টি ডোজ নেওয়ার ৬ সপ্তাহের পর থেকেই শরীরে অ্যান্টিবডি কমতে শুরু করে। মাত্র ১০ সপ্তাহের মধ্যে তা ৫০ শতাংশের নীচে নেমে আসতে পারে।

এই রিপোর্টের ভিত্তিতে ব্রিটেনের ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’-এর একদল গবেষক জানিয়েছেন, এতে টিকার কার্যকারিতা প্রশ্নের মুখে পড়তে পারে। এত তাড়াতাড়ি শরীরে অ্যান্টিবডি কমে গেলে নতুন নতুন ভেরিয়েন্টের বিরুদ্ধে কী ভাবে লড়াই করব আমরা ?

তা হলে উপায়? আমেরিকার বিশেষজ্ঞরা বলছেন, করোনার বিরুদ্ধে লড়তে এখনও পর্যন্ত টিকাকরণের বিকল্প কোনও পথ নেই।

এ বছরের গোড়ায় আমেরিকায় জোর কদমে টিকাকরণের কাজ শুরু হলেও এই মুহূর্তে সেই গতিতে ভাঁটা পড়েছে। এখনও পর্যন্ত মোট জনসংখ্যার ৪৯.১ শতাংশের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। এ দিকে আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় কাঁটা হয়ে রয়েছে আমেরিকা। বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ের চেয়ে চার গুণ বাড়তে পারে সংক্রমণ।

অথচ বারবার বলা সত্ত্বেও আমেরিকাবাসীর একটা বড় অংশ টিকা নিতে চাইছেন না। এঁদের কারণেই তৃতীয় ঢেউয়ে ডেল্টা সংক্রমণ বাড়বে বলে উদ্বেগ জানান, ‘সেন্টার ফর ডিজ়িজ কন্ট্রোল’-এর প্রাক্তন ডিরেক্টর টম ফ্রেডেন। পেনসিলভ্যানিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক পল অফিট বলেন, ‘‘অন্তত ২৫ থেকে ৩০ শতাংশ আমেরিকাবাসী টিকা নিতে আগ্রহী নন।

এঁদের কারণেই সংক্রমণ বাড়ছে। এঁদের কারণেই নতুন নতুন ভেরিয়েন্ট তৈরি হচ্ছে যেগুলি ভ্যাকসিনের ক্ষমতা কমিয়ে দিচ্ছে। আর এক বিশেষজ্ঞ লেনা ওয়েন বলেন, এঁদের জন্যেই ভ্যাকসিন নিয়েও মূল্য চোকাচ্ছেন বাকিরা। অজান্তেই তাঁরা আশপাশের টিকা না-নেওয়া লোকেদের থেকে সংক্রমিত হয়ে পড়ছেন।

ওয়েনের মতে, যাঁরা টিকা নিতে চাইছেন না, তাঁরা নিজেদের পাশাপাশি অন্যের জীবনেরও বিপদ ডেকে আনছেন। অতিমারিকে ত্বরান্বিত করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com