বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেবীদ্বারে শিঘ্রই ৩০ বেডের করোনা ইউনিট চালু হচ্ছে !

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ১০.৫৫ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন ( দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার দেবীদ্বারে শিঘ্রই ৩০বেডের করোনা ইউনিট চালু হচ্ছে। মঙ্গলবার বিকেলে দেবীদ্বারের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে যেয়ে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ওই করোনা ইউনিট চালু করার বিষয়টি ‘দৈনিক আজকালের খবরকে নিশ্চিত করেছেন। ইতিমধ্যে দেবীদ্বার সরকারী হাসপাতাল সংলগ্ন সাবেক যুগ্ম- সচিব মাহববুররহমান’র ‘মাহবুব পাঙ্গন প্রতিষ্ঠিত ‘আল ইসলাম হাসপাতাল’টি অন্যত্র স্থানান্তরিত হওয়ায় ওই ভবনটি খালি পড়ে আছে।

ওই ভবনটিকে করোনা ইউনিট হিসেবে চালু করার প্রস্তুতি চলছে। এ বিষয়ে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, ইতিমধ্যে ভবন মালিকের সাথে কথা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও ভবনটি পরিদর্শন করেছেন। করোনা বিশেষজ্ঞও আমাদের আছে, কয়েকজন চিকিৎসক ও নার্সসহ জনবল বাড়ানো প্রয়োজন। তাছাড়া ৩টি অক্সিজেন কোম্পানীর সাথে কথা বলেছি। উন্নতমানের অক্সিজেন সিলিন্ডার খুঁজছি।

অক্সিজেন সিলিন্ডার এর ব্যবস্থা হলেই করোনা ইউনিট চালু করে দেব। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির জানান, করোনা প্রভাব বৃদ্ধির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩তলা ভবনটি ৫বেডের করোনা ইউনিট হিসেবে চালু করেছি। চলমান বৈশ্বিক করোনা মাহামারীতে করোনার আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ওই করোনা ইউনিটটিকে ১০ বেডে উন্নীত করেছি। তাতেও সংকোলান হচ্ছেনা।

প্রতিদিনই বেশ কিছু মূমূর্ষ রোগীকে কুমিল্লা বা ঢাকায় স্থানান্তরিত করতে হচ্ছে। অধিকাংশ রোগিদের হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মহোদয় অবগত হওয়ার পর পাশর্^বর্তী একটি প্রাইভেট হাসপাতাল অন্যত্র স্থানান্তরিত হওয়ায় ওই ভবনটি এখন খালি পড়ে আছে। সংসদ সদস্য মহোদয় ওই ভবনটিতে আলাদা একটি করোনা ইউনিট চালু করার চেষ্টা করছেন। ভবনটিতে ২০থেকে ৩০বেডের করোনা ইউনিট করা যাবে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আমি সহ ২২জন ও ৫টি উপস্বাস্থ্য কেন্দ্রে ৫জন সহ ২৭জন চিকিৎসক রয়েছেন।

এদের মধ্যে ৯জন ডেপুটেশনে, ৬টি পদ শুণ্য এবং ১টি পদের চিকিৎসক মাতৃকালীন ছুটিতে আছেন। বাকী ১১জন এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কয়েকজন চিকিৎসক নিয়ে করোনা রোগী সহ সাধারন রোগীদের সেবা দিয়ে আসছি। এ মূহুর্তে আরো একটি করোনা ইউনিট বাড়ালে চিকিৎসক, জনবল ও অক্সিজেন সিলিন্ডার সহ কিছু ইনুষ্টলম্যান্টের প্রয়োজন হবে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, করোনা পরিস্থিতির উপর নির্ভর করেই আমরা একটি ভবনে ২–৩০ বেডের একটি নতুন করোনা ইউনিট চালু করার পরিকল্পনা করছি। এবিষয়ে এমপি মহোদয়, ডিসি স্যার ও সিভিল সার্জন’র সাথে কথা বলেছি, খুব শীঘ্যই চালু করার চেষ্টা করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com