শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বন্যার পর স্বাভাবিক জীবনে ফিরে আসছে লন্ডন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ১০.৪৮ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

ভারী বর্ষণে ঘরবাড়ি, পথঘাট ও কতগুলি সাবওয়ে স্টেশন জলমগ্ন হওয়ার পর, সোমবার, লন্ডনের জনগণ সেগুলি পরিষ্কার করতে শুরু করেছেন। জলমগ্ন হওয়ার এই ঘটনা ছিল কয়েক সপ্তাহে দ্বিতীয় ঘটনা।
আবহাওয়া দপ্তর জানায়, রবিবার বিকেলে মধ্যাঞ্চলীয় লন্ডনে ৪১.৬ সেন্টিমিটার বা ১৬ ইঞ্চি পরিমান বৃষ্টিপাত হয়েছে। সোমবার আহবাওয়া শুষ্ক ছিল। তবে পরিবেশ দপ্তর জানায়, দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইংল্যান্ডের জন্য ৪টি বন্যা হুঁশিয়ারি বলবৎ থাকবে।

লন্ডনের দুটি হাসপাতাল, রোগীদের জানিয়ে দিয়েছে যে, বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায়, তারা যেন জরুরি বিভাগে না আসেন। পরিবহন সংস্থা জানিয়েছে, পুডিং মিল লেনসহ ৮টি স্টেশন, বন্যার কারণে বন্ধ রাখা হবে।

শহরের লোকজন বাকেট, ঝাঁটা ও কাঠের তৈরী বোর্ড দিয়ে শহরের বিভিন্ন এলাকায় ড্রেনে চাপের সৃষ্টি হলে বন্যা থেকে ঘরবাড়ি রক্ষার প্রয়াস চালান। লন্ডনের এক বাসিন্দা, এডি এলিয়ট বলেন, লন্ডনে আমার জন্ম, এখানেই আমি বড় হয়েছি, এমন বন্যা কখনো দেখিনি, ব্যক্তিগতভাবে এটি আমার সবচাইতে ভয়ংকর অভিজ্ঞতা; পুরো পথঘাট বিচ্ছিন্ন, পানিতে বাস অচল হয়ে পড়ে আছে।
ভারী বর্ষণের পর, তপ্ত আবহাওয়ায় জনগণকে স্বস্তি পেতে লেক বা সমুদ্র পারে এসে ভিড় জমাতে দেখা যায়। এমাসের শুরুতে ঝড় ও প্লাবনে ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানি ও বেলজিয়ামের বহু শহর এবং প্রায় ২০০ লোক যাতে প্রাণ হারান।
(এপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com