শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আফগানিস্তানে হতাহতের সংখ্যা অতি দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে : জাতিসংঘ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ১০.৪০ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

জাতিসংঘ হুশিয়ার করে দিয়েছে যে আফগানিস্তানে ২০২১ সালের প্রথমার্ধে হতাহতের সংখ্যা অতি দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। যুদ্ধপীড়িত দেশটিতে এই এক বছরে অতীতের যে কোনো বছরের তুলনায় সর্বোচ্চ সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হবার সম্ভাবনা তৈরি হয়েছে।

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের অর্ধ বাৎসরিক রিপোর্ট অনুযায়ী এ বছরের প্রথম ভাগে প্রায় ৫,২০০ জন হতাহত হয়েছে, যার মধ্যে ১,৬৫৯ জন নিহত হয়েছে। ২০২০ সালে একই সময়কালের তুলনায় এই সংখ্যা ৪৭ শতাংশ বেশি।

রিপোর্টে বলা হয়, মে মাসে যুক্তরাষ্ট্র ও মিত্র সেনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার শুরু হবার পর থেকে সরকারি বাহিনী ও তালিবানদের হামলা দেশজুড়ে বৃদ্ধি পায় এবং বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বেড়ে যায়।

রিপোর্টে দুঃখ প্রকাশ করে বলা হয়, ২০২১ সালের প্রথম ৬ মাসে হতাহত বেসামরিক ব্যক্তিদের প্রায় অর্ধেকই মহিলা এবং অপ্রাপ্ত বয়ষ্ক।

রিপোর্টে হুঁশিয়ারি ব্যক্ত করা হয় যে, আফগানিস্তানে সহিংসতা যথেষ্ঠ প্রশমিত না হলে, দেশটিতে কোনো এক বছরে বেসামরিক মানুষের সর্বোচ্চ সংখ্যক হতাহত হবার রেকর্ড হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com